সর্বশেষ খবরঃ

বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়ঃ তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়ঃ তথ্যমন্ত্রী
বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়ঃ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ বলেছেন, একজন সাংবাদিক অকুতোভয়ে বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করলে দেশ,সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।

রবিবার ( ১০ অক্টোবর ) সন্ধ্যায় রাজধানীতে ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে উপহার দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ৮৬ বছর পর দুইজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন।

এজন্য তারা সবার অভিনন্দন পাবার যোগ্য এবং তারা সমস্ত ভয়ভীতি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্বের সাংবাদিকরা এতে উৎসাহিত হবে।

ডঃ হাছান মাহমুদ মনে করেন, সাংবাদিকদের অনেক ক্ষমতা। সমাজের অনুন্মোচিত বিষয়, মানুষের অব্যক্ত বেদনা তারা তুলে ধরতে পারেন। প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সাংবাদিকদের এই কাজে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন