সর্বশেষ খবরঃ

বন্দুকধারীর গুলিতে নিহত তানিয়া মেন্দোসা

বন্দুকধারীর গুলিতে নিহত তানিয়া মেন্দোসা
বন্দুকধারীর গুলিতে নিহত তানিয়া মেন্দোসা

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা গেছেন মেক্সিকান অভিনেত্রী-সংগীতশিল্পী তানিয়া মেন্দোসা। গত মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর ) দেশটির কুয়েরনাভাকা শহরে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ বছর বয়েসী ছেলের ফুটবল কোচিংয়ের বাইরে অন্য অভিভাবকদের সঙ্গে অপেক্ষা করছিলেন তানিয়া। এ সময় অস্ত্রধারী দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

এছাড়াও ২০১০ সালে স্বামী, সন্তানসহ তাকে অপহরণ করা হয়। তখন তার সন্তানের বয়স ছিল ছয় মাস। এ ছাড়া বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দেওয়ায় রাজ্যের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছিলেন তানিয়া। তবে এই মেক্সিকান অভিনেত্রী ও গায়িকাকে হত্যার সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে। খুনের এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি।

২০০৫ সালে ‘লা মেরা মেরা রেইনা ডেল সুর’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন তানিয়া। তার গাওয়া পাঁচটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন