সর্বশেষ খবরঃ

বঙ্গবন্ধুর জন্মদিবসকে ঘীরে বর্ণিল সাজে সাজছে এফডিসি

বঙ্গবন্ধুর জন্মদিবসকে ঘীরে বর্ণিল সাজে সাজছে এফডিসি
বঙ্গবন্ধুর জন্মদিবসকে ঘীরে বর্ণিল সাজে সাজছে এফডিসি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চ কে ঘীরে বিশেষ সাজে সাজছে চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি। ইতোমধ্যে সিনেমার ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি নানা কর্মসূচি ঘোষণা করেছে।

চলচ্চিত্রের বাইরেও আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। এরমধ্যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।

মঙ্গলবার ( ১৫ মার্চ ) মেয়র অফিসে আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন নন্দিত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য সদস্য জেসমিন, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান,মোহাম্মদ হোসেনসহ অনেকে।

এ বিষয়ে শাহনূর বলেন,আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপনে এফডিসিতে বড় আয়োজন করতে চলেছি। এ উপলক্ষে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। এছাড়া তার সঙ্গে নানা বিষয়ে আমাদের কথা হয়েছে।

জানা যায়,১৭ মার্চ সকাল থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণসহ নানা ধরনের আয়োজন থাকছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের শিল্পী,কলাকুশলীসহ আমন্ত্রিতরা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি