সর্বশেষ খবরঃ

বক্স অফিসে শাহরুখকে টপকালেন প্রভাস

অভিনেতা শাহরুখ ও প্রভাস
অভিনেতা শাহরুখ ও প্রভাস

দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’ ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিস বাজিমাত করেছে।‘বাহুবলী টু’র পর আর হিটের মুখ দেখেননি প্রভাস।

তবে শেষমেশ সদ্য মুক্তি প্রাপ্ত “সালার” পার্ট ওয়ান সিজফায়ার’ ছবিটি দিয়ে বক্স অফিসে দাপট দেখালেন তিনি। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ২৯৫ কোটি ৭ লাখ রুপি আয় করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তির ৩ দিনে আয় করেছে ১০৩ কোটি রুপি।

প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। প্রথম দিনের আয়ে চলতি বছর মুক্তি পাওয়া ‘অ্যানিমাল’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘লিও’সহ অন্যান্য সিনেমাকে ছাড়িয়ে গেছে সালার।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন