সর্বশেষ খবরঃ

ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে অ্যাপলের ‘ভিশন প্রো’

ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে অ্যাপলের ‘ভিশন প্রো’
ছবি সংগৃহীত

চলতি বছরের জুনে অ্যাপল ঘোষণা দিয়েছিল, তাদের ‘ভিশন প্রো’ আগামী বছরের ( ২০২৪ ) শুরুর দিকেই আসবে। তবে এই শুরু বলতে অনেকটা দেরিতে আসতে যাচ্ছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানিয়েছেন,আগামী ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে ডিভাইসটি।

তিনি বলেন, এটা উন্মোচনের জন্য কোনও ইভেন্টের আশা না করাই ভালো হবে। কেননা, ৩ হাজার ৪৯৯ ডলার দামের মতো মূল্যবান ডিভাইসের সরবরাহ নিশ্চই খুব একটা বেশি হবে না।

বছরের শুরুতে অ্যাপলের নতুন হার্ডওয়্যার প্ল্যাটফর্ম একাই আসছে না, বরং সঙ্গে নতুন সফটওয়্যার ভিশনওএস-সহ আসছে। এদিকে গুরম্যান তার পরবর্তী সংস্করণের ধারণাও দিয়ে দিয়েছেন। এটি ২০২৪ সালের শেষের দিকে ম্যাক ও আইফোন সফটওয়্যার আপডেটের সঙ্গেই আসবে।

এদিকে ‘আইফোন ১৫ প্রো’র জন্য আইওএস ১৭.২ রিলিজ হয়েছে, যার বিশেষ একটি ফিচার হলো— ১০৮০ রেজুলেশন এবং সেকেন্ডে ৩০ ফ্রেমের ত্রিমাত্রিক এনকোডের স্থানিক ভিডিও ক্যাপচারের সুবিধা থাকছে এতে। আর এই ত্রিমাত্রিক ভিডিও চালাতে অবশ্যই হেডসেট লাগবে।

রিপোর্ট থেকে জানা যায়, চীনে কয়েক সপ্তাহ ধরে পূর্ণ মাত্রায় এর উৎপাদন চলছে। পরিকল্পনা রয়েছে জানুয়ারির শেষ নাগাদ এর উৎপাদন সম্পন্ন করা হবে এবং রিটেইল শপগুলোতে পৌঁছে দেওয়া হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন