সর্বশেষ খবরঃ

ফুলছড়িতে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা

ফুলছড়িতে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা
ফুলছড়িতে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা

আঃ খালেক মন্ডল :: ‘ স্মার্ট লিগ্যাল এইড’ স্মার্ট দেশ-বঙ্গবন্ধু’র বাংলাদেশ ’ এই শ্লোগানকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা উড়িয়া ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে মেডিয়েশন বা আপোষে বিরোধ নিস্পত্তি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২ জুন ) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড অফিস এবং ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মাসুমা খানম যুথি।

উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর গাইবান্ধার আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হোসেন, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদত হোসেন, সংবাদকর্মী হাবিবুর রহমান, উড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, লিগ্যাল এইডের সদস্যবৃন্দসহ অন্যান্যরা।

সভাটির সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সু-শাসন প্রকল্পের সনিয়র সুপারভাইজার আরিফুল ইসলাম অনিক।

জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মাসুমা খানম যুথি বলেন, দরিদ্র মানুষ যারা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ে তাদের আর্থিক অসংগতির কারণে মামলা পরিচালনা করতে ব্যর্থ হলেও সরকারি ভাবে তাকে বিনামূল্যে আইন সহায়তা দেয়ার জন্য জেলা লিগ্যাল এইড কাজ করে।

আইনি সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড এ কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি আইনজীবি নিয়োগ দিয়ে ওইসব ব্যক্তিকে আইনি সহযোগিতা করে থাকে। তৃণমূল মানুষের কাছে সরকারের এ সহযোগিতার কথা পৌঁছে দেওয়ার জন্য আহবান জানান তিনি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন