সর্বশেষ খবরঃ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।

শনিবার ( ২১ অক্টোবর ) সকাল ১১টার দিকে শহরের ১নং রেলগেট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পথসভা করে দলটি।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল সাম্রাজ্যবাদী আমেরিকার মদতে ফিলিস্তিনে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করছে এবং একের পর এক ফিলিস্তিনের ভূমি দখল করছে। তারা মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি তৈরি করে একদিকে যেমন নিজেদের দখলদারিত্ব পাকাপোক্ত করেছে অন্যদিকে আমেরিকার অস্ত্র ব্যবসাসহ লুটপাটের ক্ষেত্র বিস্তারে সহযোগিতা করছে।

বক্তারা ইসরায়েলি সন্ত্রাস ও দেশে দেশে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হস্তক্ষেপের প্রতিবাদে গোটা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানান।একইসাথে তারা হামাসের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।

পথসভায় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল আলম আকাশ, সংগঠক প্রভাষক জাহিদুল হক ও সংগঠক সবুজ মিয়া প্রমুখ।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন