সর্বশেষ খবরঃ

শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি

শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরাকে ঘিরে থাকা ১৫ নং পোল্ডারের আওতাধীন উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারণ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, চাদনীমুখা ও ৯ নং সোরা এলাকার বাঁধ হতে থেকে এসব নাইনটি অপসারণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার( ভুমি )রাশেদ হোসাইন, অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী,পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

চিংড়িঘেরে নদীর লবন পানি সরবরাহের জন্য স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি উপরিভাগের ব্লক সরিয়ে বাঁধ কেটে ও ছিদ্র করে পাইপের সাহায্যে সেখানে এসব নাইনটি স্থাপন করেছিল।

পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারের ভাষ্য এখনো পর্যন্ত গাবুরার চারপাশে টেকসই বাঁধ নির্মান কাজ শেষ হয়নি। অনেকে নৌকা আটকানোর জন্য খুঁটি স্থাপনের পাশাপাশি কয়েকজন রীতিমত নির্মানাধীন বাঁধ কেটে পাইপের সাহায্যে নাইনটি স্থাপন করেছে।

বাঁধের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিজে থেকে নাইনটিগুলো অপসারনে নির্দেশনা দেয়া সত্ত্বেও স্থানীয়রা তাতে কর্নপাত করেনি। বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাঁধের জন্য ক্ষতিকর নাইনটি গুলো অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান টেকসই বাঁধ নির্মানের অংশ হিসেবে এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরার চারপাশজুড়ে পুনর্বাসন প্রকল্প চলমান। বিশাল কর্মযজ্ঞের মধ্যেই কিছু ব্যক্তি সদ্য নির্মিত বাঁধের উপরের ব্লক সরিয়ে মাটি কেটে পাইপ স্থাপনের মাধ্যমে নাইনটি তৈরি করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন অংশের বাঁধ হতে ১০টিরও বেশী নাইনটি অপসারণ করা হয়েছে।

পরবর্তীতে কেউ বাঁধের ক্ষতির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

আরো খবর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার