সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ লিটন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার
করেছে পুলিশ। রোববার শিশুটির পিতা বাদী হয়ে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়,গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুংএলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার রাতে শিশুটি তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে অভিযুক্ত মোঃ লিটন তাকে ভুল বুঝিয়ে রাস্তার পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরিবারের সদস্যরা জানায়, বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় শিশুটির পিতা নারী ও শিশু নির্যাতন দমন
আইনে মামলা করেছে । অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরো খবর

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন