সর্বশেষ খবরঃ

ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১

​চন্দন মিত্র (দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব ) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানাধীন ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাটিয়ানি গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. আজিবুর রহমান( ৩৫)।

​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ জুলাই, ২০২৬ তারিখ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পীরগঞ্জের মাটিয়ানি গ্রামে আজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় তার বাড়ির পূর্বমুখী টিনশেড গোয়ালঘর তল্লাশি করে ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল এবং ১২ বোতল ফেনসিডিল (সর্বমোট ১৮৮ বোতল) জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লাখ টাকার বেশি।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,গ্রেপ্তারকৃত আজিবুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

​র‍্যাব-১৩ ( মিডিয়া ) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো