সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল ) ও এইচএসসি ( বিএমটি ) পরীক্ষা।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের পরীক্ষা জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান, শিক্ষা বিভাগের সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি কেন্দ্রে ছিল স্বস্তি, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশ।

জেলা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলায় সাধারণ এইচএসসি পরীক্ষা ১০টি কেন্দ্রে, আলিম পরীক্ষা ২টি কেন্দ্রে এবং এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ এইচএসসি পরীক্ষার উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সব মিলিয়ে জেলার মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এ বছর জেলায় সাধারণ এইচএসসি পরীক্ষার্থী ৭ হাজার ৪২৪ জন, আলিম পরীক্ষার্থী ১৬৪ জন এবং এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থী ৯১৩ জন। সব মিলিয়ে ৮ হাজার ৫০১ জন পরীক্ষার্থী এ বছরের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। অনুপস্থিত পরীক্ষার্থীর চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহের পর প্রকাশ করা হবে।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা বলেন, “প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং শিক্ষা বোর্ডের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কক্ষ পরিদর্শক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছিল প্রশংসনীয়।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, “প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে। কেন্দ্রের পরিবেশ শান্ত ও নিরাপদ ছিল। এতে কোনো ধরনের চাপ ছাড়াই পরীক্ষা দিতে পেরেছি।”

পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন