সর্বশেষ খবরঃ

প্রচারণায় বাধা দেওয়ায় থানায় জিডি করলো মাহি

প্রচারণায় বাধা দেওয়ায় থানায় জিডি করলো মাহি
ফাইল ছবি মাহিয়া মাহি

রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মাহির অভিযোগ, ভোটের মাঠে তাকে পরিকল্পিতভাবে হেনস্থা করার চেষ্টা করছেন নৌকার সমর্থকের

এ ঘটনায় শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) দিবাগত মধ্যরাতে গোদাগাড়ী থানায় করা সাধারণ ডায়েরিতে এই অভিযোগ করেছেন মাহি।

মাহি বলেন, ‘দুই দিন আগে এক হাটে আমি গণসংযোগে যাই। অটোরিকশায় বসে থাকা এক নারী আমাকে ডাকেন। তিনি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।বার বার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এলাকার জন্য কি করেছি? করোনার সময় কি করেছি।

তিনি আরও বলেন, আমি তখন বুঝতে পেরেছি এটা বলার নির্দেশনা আছে। বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে বলে, এটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। এই রাস্তায় আপনি গণসংযোগ করতে পারবেন না।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবদুল মতিন বলেন, রাত ৯টার দিকে মাহিয়া মাহির ফোন পেয়ে আমি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে যাই। এরপর পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থীর লোকজন মামলা করতে আসেন। তবে যে অভিযোগ,সেটা সরাসরি মামলা হয় না। এজন্য একটি জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন