সর্বশেষ খবরঃ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত
ছবি সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার ( ১৬ জানুয়ারি ) রাত আনুমানিক ১১টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে,ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল।ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের ( পিডিএমএ )খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান,শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে উদ্ধারকারী দল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে পৌঁছানোর পর আরও ছয়জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নারী ও শিশুসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন।

আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন