সর্বশেষ খবরঃ

পলাশবাড়ী সুতি মাহামুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

পলাশবাড়ী সুতি মাহামুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
পলাশবাড়ী সুতি মাহামুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৩১ ডিসেম্বর ) দুপুরে পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উন্মুক্ত মে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ এস এম রফিকুল ইসলাম রিপন, মোছাঃ আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম মন্ডল, গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড ক‌লে‌জের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার।

পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম মিল্টন, অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আব্দুল বারী সরকার, সুশীল চন্দ্র সরকার, আই.ম মিজানুর রহমান, ফারুকুল ইসলাম, শফিউল আলম, প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি সাইদুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও অভিভাবক এটিএম মিজানুর রহমান খান সুজন।

প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহমুদ, শিক্ষার্থীদের মধ্যে আফিয়া জয়নাব মেধা, ফাবিহা তাবাসুম ফিহা, মারুফা মিজান মাহি ও মুনকার নাহিন প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার কবির সৌমিক ও এসএসসি পরীক্ষার্থী জাবির আস-আদ খান।প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান শেষে তাঁকে ঘোড়ার গাড়ি করে বাড়ীতে পৌঁছে দেয়া হয়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন