সর্বশেষ খবরঃ

নড়াইল হতে অপহৃত নাবালিকা উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

নড়াইল হতে অপহৃত নাবালিকা উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার
নড়াইল হতে অপহৃত নাবালিকা উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

সিনিয়র রিপোর্টার :: যশোর র‌্যাব-৬ এর চৌকস দলের অভিযানে নড়াইল জেলার সিঙ্গিয়া এলাকা হতে অপহরণ হওয়া নাবালিকা উদ্ধার সহ সাগর মোল্লা (২২) নামের অপহরণকারী গ্রেফতার হয়েছে। সে নড়াইল জেলার সিঙ্গিয়া চরপাড়া গ্রামের মিজানুর রহমান মোল্যার ছেলে।

মঙ্গলবার ( ১৭মে ) ২০২২তারিখে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। এসময় অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ৪মে ২০২২তারিখে ধৃত আসামী সাগর মোল্লা ও তার সহযোগীরা এক নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে নিযে যায়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

যাহার মামলা নং-৬ ও তারিখ ৬-৫-২০২২ইং।ঘটনার পর হতেই যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাকিতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ইমে নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন মিঠাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ এজাহারনামীয় আসামী সাগর মোল্যাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ভিকটিম ও আসামী সাগর মোল্যাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা