সর্বশেষ খবরঃ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃহানিফ উদ্দিন সাকিব :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের সোহাগ ( ৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রক্তদান সংগঠন ‘জীবন আলোর’ উপজেলা সভাপতি।

বৃহস্পতিবার ( ১১ জুলাই ) রাত ১১টায় মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুছাপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি ) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,সোহাগ পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। রাতে ইমরান নামে একজনের বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবন আলো’র কেন্দ্রীয় সাবেক সভাপতি শওকত আজীম জাবেদ বলেন,অসহায় রোগীদের পাশে রক্ত নিয়ে ছুটে যাওয়া একজন মানবিক সংগঠককে হারালাম। এ শোক কোনোভাবেই সইবার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত ) মোঃ আব্দুস সুলতান বলেন,খবর পেয়ে সোহাগের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন