সর্বশেষ খবরঃ

নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করলেন

নোবেল জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করলেন
নোবেল জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করলেন

বিয়ে করলেন নারী শিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ইনস্টাগ্রাম পেইজে আসার মালিক নামের এক তরুণকে বিয়ে করার কথা নিজেই জানান এই পাকিস্তানি নারী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, শান্তিতে নোবেলজয়ী মালালার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। তিনি ২০২০ সালের মে মাসে এই পদে যোগ দেন। মালালা বিয়ে করতে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা নিজেই প্রকাশ করলেন।

মঙ্গলবার বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে মালালা লেখেন, ‘আমার জীবনে আজ গুরুত্বপূর্ণ একটি দিন। আসারের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছি। লন্ডনের বার্মিংহামে পরিবারের উপস্থিতিতেই ছোট পরিসরে অনুষ্ঠান হয়েছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের দিনগুলোতে একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি’।

উল্লেখ্য, তালেবানের হুমকির পরও নারী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছিলেন মালালা। কিন্তু ২০১২ সালে মালালার মাথায় গুলি করে তালেবান বন্দুকধারী। পরে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরও নারীদের শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যান।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শিক্ষার পক্ষে কাজ করায় কম বয়সে শান্তিতে নোবেল জয় করেন মালালা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন