সর্বশেষ খবরঃ

নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী

নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী
নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী

শারীরিক নির্যাতন ও পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ এনে গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তাঁর স্ত্রী মেহেরুবা সালসাবিল। আজ বুধবার বিকেলে নোটিশ পাঠানোর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সালসাবিল জানালেন, মারধর করায় বছর খানেক আগে নোবেলের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।

নোবেল মানসিকভাবে অসুস্থ, চরমভাবে মাদকাসক্ত। সে পরনারীর সঙ্গে মেলামেশা করত। এসবের যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে। শুরুতে ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। অনেক চেষ্টাও করেছিলাম। কিন্তু হয়নি। এসব কারণে তার সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিই।

আমার পরিবারের কানে এসব খবর গেলে তারাও নোবেলের প্রতি খুব বিরক্ত হয়। সালসাবিল বলেন,দিনের পর দিন মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে গত ১১ সেপ্টেম্বর বাধ্য হয়ে নোবেলকে তালাকের নোটিশ পাঠাই।

মারধরের বিষয়টি একটা সময় আমার পরিবারও জানতে পারে। নোবেল আমাকে নানাভাবে ব্ল্যাকমেলের চেষ্টাও করে। ভাবলাম, এভাবে তো জীবন চলতে পারে না। তাই পরিবারের সঙ্গে আলোচনা করেই তালাকের সিদ্ধান্ত নিই।

সালসাবিল জানালেন, হোয়াটসঅ্যাপে এসএমএস চালাচালির মাধ্যমে তাঁদের পরিচয়। তিন মাস প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন মঈনুল আহসান নোবেল।

সালসাবিল বলেন, বিয়ের ৬ মাসের মাথায় জটিলতা তৈরি হয়। মূলত মাদক নেওয়া ও অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে গেলেই আমাকে মারধর করত সে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা