সর্বশেষ খবরঃ

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিলো ভারত

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিলো ভারত
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিলো ভারত

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা আবারও নিজেদের করে নিলো ভারত। শেষবার এই টুর্নামেন্টে মালদ্বীপের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দেশটি। এবার নেপালকে হারিয়ে সাফের সেই শিরোপা পুনরুদ্ধার করলেন সুনীল ছেত্রীরা।

শনিবার ( ১৬ অক্টোবর ) রাতে মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ৮ম বারের মত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে ভারতীয়রা।

এদিন ম্যাচের শুরু থেকেই ভয়ঙ্কর আক্রমণ ছিলো ভারতের। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের দুই মিনিটের ঝড়ে নেপালের প্রথমবারের মত সাফের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ৪৮ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর হেডে আসে ভারতের প্রথম গোল। এর ঠিক দুই মিনিট পর সুরেশ সিং এর গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত।

ইয়াসিরের ক্রসে পা ছুঁয়ে নেপালের জালে বল জড়িয়ে দেন সুরেশ। এরপরও নেপালের ওপর আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল ছেত্রীরা। উল্টোদিকে নেপাল গোল শোধের মরিয়া চেষ্টা করলেও তাতে সফল হয়নি। ৯০ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাহাল আবদুল। ফলে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে এবারের সাফ চ্যাম্পিয়ন হলো ভারত।

এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় । রানার্সআপ হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে। অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই প্রথম খেলেছে নেপাল।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন