সর্বশেষ খবরঃ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবেঃফখরুল

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবেঃফখরুল
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবেঃফখরুল

সিনিয়র রিপোর্টার :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যাতে জনগণ তাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারে।

মঙ্গলবার ( ১২ অক্টোবর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষকদলের প্রতিনিধি সভা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ।

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী প্রমুখ।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকার দীর্ঘ ১২ বছর যাবত আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করছে। শুধু বিএনপি নয়, এ দেশের মানুষের ওপর নির্যাতন করছে। আজ আওয়ামী লীগের ওপর কোনো আস্থা নেই।

কারণ, এরা এই দেশের মানুষের যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা, সবগুলোকে চুরমার করে দিয়েছে। এদেরকে কাঠগড়া দাঁড়াতে হবে। তারা সংবিধানকে কেটে-ছিঁড়ে ধ্বংস করেছে, বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।

এখন তো আমলা লীগ যেখানে যাবেন, ডিসি-এসপি-ওসি এরাই হলো বড় সাহেব। আওয়ামী লীগের চাইতে তারা অনেক বড়। তারা নিজেরাই বলে, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এই যে অবস্থার সৃষ্টি করেছে এজন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন