সর্বশেষ খবরঃ

নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার

নড়াইল জেলা প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইকের( ৪৫) ভাঁসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি )দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া-মঙ্গলপুর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন বিকেলে মনোজের স্বজনরা বড়দিয়া পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ( ৩০ জানুয়ারি ) রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর ঘাটে একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে মনোজ পাইক ( ৪৫)।

নিখোঁজের দিন মনোজের স্বজনরা জানায় তার মৃগি রোগ রয়েছে। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থলে ভাঁসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌ-পুলিশের একটি দল নদী থেকে মরদেহ উদ্ধার করে। এরপর খবর পেয়ে এদিন বিকেলে মনোজের পরিবারের লোকজন মরদেহটি দেখে পরিচয় নিশ্চিত করে।

এস আই অহিদুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এটি গত ৩০ জানুয়ারি রাতে কাঞ্চনপুর এলাকায় ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ মনোজ পাইকের মরদেহ। মনোজের পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেছে। মরদেহটি লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন