সর্বশেষ খবরঃ

নর্ড স্ট্রিম ২ বন্ধের হুমকি দিলো বাইডেন

নর্ড স্ট্রিম ২ বন্ধের হুমকি দিলো বাইডেন
নর্ড স্ট্রিম ২ বন্ধের হুমকি দিলো বাইডেন

ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়া থেকে জার্মানিতে সরাসারি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ( ৭ ফেব্রুয়ারি ) বৈঠকে বসেন দুই নেতা। তাদের আলোচনার মূল বিষয় ছিলো ইউক্রেন উত্তেজনা। ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া এমন অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে হামলা হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গ্যাস সরবরাহের ওপরও আসত্যে পারে বন্ধের হুমকি।

এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সিধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিধান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ। এতে উত্তেজনা আরও বাড়িয়েছে ও এটি রাজনৈতিক সমাধানের সুযোগ কমিয়েছে।

বিবিসি জানায়, রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নির্মাণে ৫ বছর লেগেছে। খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি ডলার। তবে ওই পইপলাইন এখনও চালু করা হয়নি, কারণ নভেম্বরে জার্মানির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এটা জার্মানির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা অনুমোদন দেয়নি।

সোমবার এই নর্ড স্ট্রিম ২ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, রাশিয়া যদি অভিযান চালায় ,তাহলে নর্ড স্ট্রিড ২ বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আমরা এটা শেষ করে দেব।

কীভাবে এই কাজটি করা হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব না দিয়ে বাইডেন বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এটা করতে পারব। জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পর ওলাফ শলৎসের প্রথম যুক্তরাষ্ট্র সফর এটি। তবে সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এই গ্যাস পাইপলাইন নিয়ে বাইডেনের মত স্পষ্ট করে নিজের অবস্থান নিশ্চিত করেননি তিনি।

তবে তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো অভিযান চালালে তাদের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি ‘পুরোপুরি একমত’। তিনি আরও বলেন, আমরাও একই ধরনের পদক্ষেপ নেব এবং সেগুলো হবে রাশিয়ার জন্য খুবই, খুবই, খুবই কঠিন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি