সর্বশেষ খবরঃ

নরসিংদীতে র‍্যাব সদস্যদের কুপিয়ে আসামি ছিনতাই

নরসিংদীতে র‍্যাব সদস্যদের কুপিয়ে আসামি ছিনতাই
নরসিংদীতে র‍্যাব সদস্যদের কুপিয়ে আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার :: নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযান গিয়ে হামলার শিকার হয়েছে র‌্যাব সদস্যরা।এ সময় হামলাকারীরা র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। আহত র‍্যাব সদস্যের মধ্যে ইমরান হোসেন (৩৫) এর নাম জানা গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এ সময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে (৪০) আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয়স্বজন ও তার পক্ষের লোকরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলাকারীদের দায়ের কোপে র‌্যাব সদস্য ইমরান হোসেনের মাথায় জখম ও হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ আরও দুই সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। ইতিমধ্যে র‌্যাব,পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন