সর্বশেষ খবরঃ

নড়াইলে বাইসাইকেলের সাথে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নড়াইলে বাই সাইকেলের সাথে মোটরসাইকেল সংঘর্ষে যু্বক নিহত
নড়াইলে বাই সাইকেলের সাথে মোটরসাইকেল সংঘর্ষে যু্বক নিহত

উজ্জ্বল রায় ( নড়াইল ) জেলা প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা ( ২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ বছর সে মাদ্রাসা হতে দাখিল পাশ করেছে। ইমন মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উচমান মোল্যার ছেলে। সে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দলোন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে যশোর থেকে নিজ বাড়ি লাহুড়িয়া ডহপাড়ার দিকে আসছিলেন ইমন মোল্যা। পতিমধ্যে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় পৌছালে ইমনের মোটরসাইকেলের সাথে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

এসময় ইমনের মাথায় প্রচন্ড আঘাত লাগায় মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে খুলনা নেয়ার পথে ইমনের মৃত্যু হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন