সর্বশেষ খবরঃ

নড়াইলে নিখোঁজ যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার

নড়াইলে নিখোঁজ যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার
নড়াইলে নিখোঁজ যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: নড়াইলে যুগল পাঠকের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার। নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

৭৮ বছর বয়সী যুগল পাঠক বৃহস্পতিবার রাতে পূজার প্রসাদ আনতে বের হয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে পাওয়া যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল পাঠক প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হন তিনি। সকালে তার বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মন্দিরের কাছে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পুকুরে খোঁজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন