সর্বশেষ খবরঃ

নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার। গত ( ১৪ নভেম্বর ) নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ডের সাথে সুমন সুপার মার্কেটে রাইশা টেলিকম এন্ড মোবাইল এক্সোসরিজ হতে ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস( ২৫) অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারে মাঠে নামে।

এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ( নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম ২০/১১/২০২৫ রাত ৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু মোল্যা ( ৩০) ও ফজর আলী মোল্যা( ২৪) নামের পেশাদার চোর চক্রের দুইজনকে ভাড়া বাসা হতে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয়।

ধৃত আসামি মোঃ রাজু মোল্যা( ৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন