সর্বশেষ খবরঃ

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা রপ্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামী আমিনুল ইসলাম লিটন ( ২৬) এর গোপনাঙ্গ কেটে দিয়েছে তার প্রথম স্ত্রী। লিটন পূর্ব সোনারায় গ্রামের মজির উদ্দিন প্রামাণিকের পুত্র।

রোববার (১৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, সাত বছর আগে বিয়ে করেন আমিনুল ইসলাম লিটন। তাদের সংসারে এক পুত্র ও এক মেয়ে আছে। এ অবস্থায় প্রায় ২/৩ থেকে একই ইউনিয়নের এক তরুণীর সঙ্গে পরকীয়া করেন লিটন। গত শনিবার রাতে ওই তরুণীকে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন।

এরই জেরে প্রথম স্ত্রী স্বামী লিটনের গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত লিটনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে প্রথম স্ত্রী পলাতক রয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) ডাক্তার রেজোয়ান আহমেদ বলেন, স্বজনরা রোগীকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এমন আজমিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন