সর্বশেষ খবরঃ

দুমকিতে লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ

দুমকিতে লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ
দুমকিতে লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,লেবুখালী মানবকল্যান যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সন্ব্যায় লেবুখালী হোটেল বিরতিতে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ তাং, সহ:অধ্যাপক শাহরিয়ার শারমিন,পবিপ্রবি’র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান ।

সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল। এ দল আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।পরে তিনি শীতার্ত দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারী ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ,শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ রাহাত মাহমুদ,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু, এডভোকেট মাকসুদুর রহমান, জেলা যুবদলের নেতা বাপ্পি,স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, নুরুল আমিন,দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন শরীফসহ দুমকি উপজেলা বিএনপি,যুবদল,ছাএদল,কৃষকদলের নেত ও কর্মীবৃন্দ।

এর আগে আছর নামাজবাদ দুমকি বিএনপি’র কার্যালয়ে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন