সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ভ্যান চালক হত্যায় দুষ্কৃতীকারি চক্রের ২ সদস্য গ্রেফতার

দিনাজপুরে ভ্যান চালক হত্যায় দুষ্কৃতীকারি চক্রের ২ সদস্য গ্রেফতার
দিনাজপুরে ভ্যান চালক হত্যায় দুষ্কৃতীকারি চক্রের ২ সদস্য গ্রেফতার
চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যান চালক হত্যা মামলায় ৪ আসামীকে চিহ্নিত করে গতকাল শনিবার রাতে রংপুরে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এব্যাপারে রবিবার গনমাধ্যম কর্মীদের প্রেসব্রিফিং করেছেন অতিরক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) আব্দুল্লাহ-আল-মাসুম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৭ অক্টোবর সকালে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপি’র রানীগঞ্জের ডাঙ্গাপাড়া এলাকায় হাতপা বাঁধা অবস্হায় আব্দুল্লাহপাড়ার, মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মেহেদুল ইসলাম নামে একজন ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। অটোভ্যান ছিনিয়ে নিতে তাকে আগের রাতে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে পালিয়েছিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারিরা।

এই ক্লুলেস হত্যার ঘটনার কারন বের করতে এবং জড়িতদের গ্রেপ্তারে মামলাটি দিনাজপুর জেলার ডিবি পুলিশকে তদন্তভার অর্পন করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ সোহেল রানা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক জাহেদুল ইসলামসহ সংগীয় ফোর্স রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে লেচু মিয়া ( ৩৫) এবং ইদু মিয়া মন্ডল ( ২৫) নামে দুই হত্যাকারিকে গ্রেফতার করা হয় ।

ভ্যান চালককে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানোর দ্বায় স্বীকার করেছে তারা। পাশাপাশি তাদের দেওয়া তথ্য মতে ছিনতাই করা ভিকটিমের মোবাইল ফোনসহ ব্যাটারি চালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে।

লেচু মিয়া (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলা শেরপুর গ্রামের আব্দুল লতিফ ছেলে এবং ইদু মিয়া মন্ডল (২৫) একই এলাকার এনতাজ মিয়া মন্ডলের ছেলে। এছাড়াও হত্যায় জড়িত আরো দুইজন পলাতক রয়েছে।

আরো খবর

চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী