সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন

দিনাজপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন
দিনাজপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের সংকট,সংগ্রাম ,উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথ চলার ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্ম সূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে ।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ( প্লাটিনাম জয়ন্তী ) উপলক্ষে রবিরার ( ২৩জুন ) সকালে দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ।

বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী,কামরুল হুদা হেলাল,সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জান চৌধুরী মাইকেল-

বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ সরকার,শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামীম সরকার বাবু সহ মহিলা আওয়ামীলীগ ,যুব মহিলা লীগ ও সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ ।

এরপর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রথমার্ধের কর্মসূচি সম্পন্ন হয় ।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান