সর্বশেষ খবরঃ

থালতা মাঝগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন শামছুর রহমান

 থালতা মাঝগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন শামছুর রহমান
 থালতা মাঝগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন শামছুর রহমান

আরাফাত ( বগুড়া ) জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন ইউনিয়নের জনপ্রিয় ও তিনবারের নির্বাচিত সদস্য শামছুর রহমান।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি স্মারকের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

গত ২ ডিসেম্বর, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের ইউপি–১ শাখার উপ-পরিচালক রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) আইন–২০০৯-এর ধারা ৩৩ (৫) অনুসারে শামছুর রহমানকে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( প্যানেল-১) হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

শামছুর রহমান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো সংস্কার, সামাজিক সমস্যা সমাধান এবং মানবিক সেবায় তিনি বিশেষ অবদান রেখে আসছেন।

এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও সাধারণ মানুষ তাকে একজন “সৎ, নিবেদিতপ্রাণ ও সহজপ্রাপ্য জন প্রতিনিধি” হিসেবে মূল্যায়ন করে থাকেন।

স্থানীয়রা জানান, তিনি বিপদে–আপদে সবসময় ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

দায়িত্ব পাওয়ার পর যশোর পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন— “জনগণের অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে পালন করবো। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই।”

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন