সর্বশেষ খবরঃ

তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকিতে শ্যামনগরে দোয়া ও খাবার বিতরণ

তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকিতে শ্যামনগরে দোয়া ও খাবার বিতরণ
তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকিতে শ্যামনগরে দোয়া ও খাবার বিতরণ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৪ নভেম্বর সকাল ১০টায় ) উপজেলার বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিএম লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (দুলু) প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি সহ বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের শহীদদের প্রতি মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।দোয়া অনুষ্ঠান শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে শ্যামনগরে ৫ শত জন অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন