সর্বশেষ খবরঃ

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩
ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩

স্টাফ রিপোর্টার :: রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৫১ জন ও ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯০১ জন।

মঙ্গলবার (৫ অক্টোবর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাঃ মোঃ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ৯০১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ৭৩১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৯৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৯ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ৪৬ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (৫ অক্টোবর ) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৯ হাজার ১৩৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ১৫৯ জন।

জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন এবং অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত ৯৩৬ জন রোগী ভর্তি হন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং অক্টোবরে ৪ জনের মৃত্যু হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি