সর্বশেষ খবরঃ

ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের অভিযানে সাহেরা খাতুন ওরফে ছায়রা খাতুন ( ৫৯ ) নামের নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

সোমবার ( ১৮ অক্টোবর ) রাতে বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রাম হতে মাদ্রকদ্রব্যসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ আব্দুস সালামের স্ত্রী ও পেশায় মাদক ব্যবসায়ী।

জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,এস আই শেখ শাহিনুর রহমান,এস আই সোলায়মান আক্কাস ও এস আই রইস আহমেদ সঙ্গীয় ফোর্স সহায়তায় বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনাকালে পশ্চিমপাড়ার জৈনক ইঞ্জিঃ হুমায়ন কবিরের বাড়ীর পশ্চিম পাশে বেনাপোল পুরাতন বাস স্ট্যান্ডগামী গলির ভিতর হতে ঐ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৮,৫০০ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার জানান, গ্রেফতার হওয়া নারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বেও তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেনাপোল পোর্টথানায় মামলা রুজু হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন