সর্বশেষ খবরঃ

ঠাকুরছড়া প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত

ঠাকুরছড়া প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত
ঠাকুরছড়া প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উৎসবমূখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি এ খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে এ ক্লাস পার্টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেরা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা।

এ সময় ঠাকুরছড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা বলেন,বছরের পুরো সময় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা অতিবাহিত করে গতানুগতিক ক্লাস,পরীক্ষা আর নানাবিধ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। আজকের দারুণ এই দিনটি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই ব্যতিক্রম কারণ এখানে তারা সুযোগ পাবে মেলবন্ধন আর মনন বিকাশের।

কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে তার প্রিয় বিদ্যায়তন ও শিক্ষার পরিবেশকে আনন্দময় করে তুলতে সহপাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস পার্টির আয়োজন করা হয়।যা তাদের জড়তা দূর করে এবং আত্মবিশ্বাসী হতে সহায়তা করে থাকে।

এ সময় ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রীনি ত্রিপুরা,সহকারী শিক্ষক জোস্না চাকমা সোয়েভাই অং চৌধুরী,রুপসা চাকমা,দীপা ত্রিপুরা,মিতালী ত্রিপুরাসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন