সর্বশেষ খবরঃ

ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোঃফরহাদ (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে ইউসুফ (২২) নামের অপর আরোহী আহত হয়েছেন।

নিহত মোঃ ফরহাদ (কং-৭৫৪৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ইপিজেড সপ্তম এপিবিএন ক্যাম্পে কর্মরত ছিলেন। আহত মো. ইউসুফ বগুড়া জেলার গাবতলী থানার হাট খোলাপাড়া গ্রামের মোঃ মোখলেছের ছেলে।

বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) রাতে উপজেলার বাইপাল-আব্দুল্লাহপুর সড়কের ইয়ারপুর নরসিংহপুর এলাকার মেডলার গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে বাইপাল-আব্দুল্লাহপুর সড়ক দিয়ে আব্দুল্লাহপুর থেকে ইপিজেড পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন ফরহাদ ও ইউসুফ। পথে তারা নরসিংপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ডক্টরস হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) ফরহাদ বিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা