সর্বশেষ খবরঃ

জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা

জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা
জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা

করোনা মহামারির সময় জিমেইল ব্যবহার বিশ্বব্যাপী বেড়ে গেছে। এখন ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিসের কাজে সবাই এর উপর নির্ভরশীল। গুগল মিট, জুম মিটিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা জিমেইল ছাড়া এক মুহূর্তও চলতে পারছেন না ৷

করোনা পরিস্থিতিতে জিমেইলের পাশা পাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সে কারণেই সবদিক বিবেচনা করে এবার বিশেষ ফিচার নিয়ে আসছে জিমেইল।

এবার শুধু গুগল মিট, জুম মিটিং, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের সাহায্যে ভিডিও কল নয়, জিমেইল চ্যাটের সাহায্যেও ভয়েস কল ও ভিডিও কল করা যাবে।
জিমেইল ওয়েব অ্যাপের সাহায্যে ফোন কল, ভিডিও কল করা যাবে। ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বা অন্যান্য় ডিভাইস থেকে এই সুবিধা পাওয়া যাবে।

ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে।গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে নভেম্বরে জিমেইলে যুক্ত হবে নতুন ভিডিও ও ভয়েস কল ফিচার।

জানা গেছে, এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে। জিমেইলের নতুন এই ফিচারের অপেক্ষায় আছেন ব্যবহারকারীরা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি