সর্বশেষ খবরঃ

জাস্টিন বিবারকে সৌদি কনসার্টে পারফর্ম না করার অনুরোধ

জাস্টিন বিবারকে সৌদি কনসার্টে পারফর্ম না করার অনুরোধ করেছেন সেনসিজ
জাস্টিন বিবারকে সৌদি কনসার্টে পারফর্ম না করার অনুরোধ করেছেন সেনসিজ

কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবার কনসার্ট করবেন সৌদি আরবে। সেখানে তাকে গান না গাওয়ার অনুরোধ করেছেন নিহত সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা খাদিজা সেনসিজ।

এ জন্য জাস্টিন বিবারকে চিঠিও পাঠিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।প্রতিবেদনে বলা হয়,আগামী ৫ ডিসেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই কনসার্টে খাসোগির হত্যাকারীদের হয়ে গান পরিবেশন না করতে জাস্টিন বিবারকে অন উরোধ করেছেন সেনসিজ। ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চিঠিতে খাদিজা বলেন, জাস্টিন বিবার যদি সৌদি কনসার্টে পারফর্ম না করেন, তবে বিশ্বকে এই বার্তাই দেওয়া হবে যে তার মেধা ও নাম এমন কোনো সরকারের খ্যাতি উদ্ধারে ব্যবহার হবে না, যে তার সমালোচকদের হত্যা করে।

তিনি আরও বলেন,জামালের হত্যাকারীদের জন্য গান না গাইতে আপনাকে অনুরোধ করছি। দয়া করে তাকে হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের নিন্দা ও প্রতিবাদ জানান। আপনার এই প্রতিবাদ কোটি মানুষ শুনবেন।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে খাসোগিকে হত্যা করে তার মরদেহ রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

খবর সূত্র::এনবিসি নিউজ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন