সর্বশেষ খবরঃ

জামালপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার

জামালপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার
জামালপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার

মোঃ আহসান হাবীব সুমন( জামালপুর ) জেলা প্রতিনিধি :: আজ ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫।এই দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত সূচনা লগ্ন এবং অকুতোভয় বাঙালির জন্য এক অবিস্মরণীয় দিন। জেলা পুলিশ, জামালপুর কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা,বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। জামালপুরে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর।

পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) জনাব ইয়াহিয়া আল মামুন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন