সর্বশেষ খবরঃ

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর
জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

জাতীয় ক্রিকেট লিগ ( এনসিএল )টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির দল।

মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর )সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে রংপুরের কাজটা সহজ করে দেন দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। দুজনের বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।

ঢাকা মেট্রোর পক্ষে মাত্র দুইজন ব্যাটার পান দুই অঙ্কের দেখা। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি করেন ১৩ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে ৩ টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ।

৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রংপুর তোলে ১৪ রান। ৬ বলে ২ রান করে ফেরেন আবদুল্লাহ আল মামুন। নাইম ইসলামও সাজঘরে ফেরেন কোনো রান না করেই। দলীয় ১৮ রানে ফেরেন রিজওয়ান।এরপর অধিনায়ক আকবর আলীও রানআউট হয়ে ফিরলে খানিক অস্বস্তি ভর করেছিল রংপুরের ড্রেসিংরুমে।

এরপর আরিফুল হক খেললেন ১৪ রানের ইনিংস। তার ব্যাটে খানিক চাপমুক্ত হয় দল। এরপর মোহাম্মদ এনামুল বাকি কাজ সারেন তানভির হায়দারকে নিয়ে। এতেই ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার