সর্বশেষ খবরঃ

জন কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবেঃ আইজিপি

সিনিয়র রিপোর্টার :: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ( আইজিপি ) ডঃ বেনজীর আহমেদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনকল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।

ডিআইজিদের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান

পুলিশ প্রধান বলেন, দেশ, সরকার এবং সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশ আপনাদের অনেক দিয়েছে। এখন আপনাদের শুধু দেওয়ার পালা। আপনারা দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

রোববার ( ২৯ মে ) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি। সম্প্রতি ৩২ জন পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।https://jashorepost.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8/

এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ ইউনিটের অতিরিক্ত আইজি এবং যে সব ইউনিটে অতিরিক্ত আইজি নেই সেক্ষেত্রে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ডঃ মোঃ মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ( এঅ্যান্ডআই ) ডঃ মোঃ মইনুর রহমান চৌধুরী, সিআইডি প্রধান ( অতিরিক্ত আইজি ) ব্যারিস্টার মাহবুবুর রহমান,পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মোঃ মোজাম্মেল হক ও সৈয়দ নুরুল ইসলাম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি