সর্বশেষ খবরঃ

জনগণ এই দুঃশাসন মানবে নাঃরিজভী

জনগণ এই দুঃশাসন মানবে নাঃরিজভী
ছবি সংগৃহীত

জৈষ্ঠ প্রতিবেদক :: অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ এই দুঃশাসন আর মানবে না। সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতির সঙ্গে ধোঁকা দিয়েছে।

আজ বুধবার ( ১০ জানুয়ারি ) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় প্রচারপত্র বিতরণ শেষে এসব কথা বলেন রিজভী। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে।

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল মঙ্গলবার থেকে বিএনপি দুই দিনের ‘গণসংযোগ’ কর্মসূচি পালন করছে। আজ এই কর্মসূচির শেষ দিন। কর্মসূচির অংশ হিসেবে দলটি প্রচারপত্র বিতরণ করছে।

বিএনপির গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন