সর্বশেষ খবরঃ

চৌগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকা প্রতীকের প্রার্থীর শ্রদ্ধা নিবেদন

চৌগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকা প্রতীকের প্রার্থীর শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডাঃ তৌহিদুজ্জামান তুহিন

যশোর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ ( চৌগাছা-ঝিকরগাছা )আসনে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিক পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।

বুধবার ( ২৯ নভেম্বর ) দুপুরে চৌগাছা শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় তিনি বলেন, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার। সেক্ষেত্রে চিকিৎসা ও সামাজিক সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। দেশবরেণ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা তুলে দিয়েছেন।

আজকে আমি আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক,স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সেবা করার সুযোগ দিবেন। তিনি বলেন, “ আমি এই এলাকারই সন্তান। নিজেকে আমি আপনাদের জন্যই উৎসর্গ করব”।

এসময় যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার পাশা জামাল, মহিলা ভাইস চেয়ারম্যান রুনাক্ষী বেগম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান খাইরুজ্জামান,গোবিন্দ চ্যাটার্জি, চৌগাছার স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শফিউর রহমান রাথিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন