সর্বশেষ খবরঃ

চেলসি ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিলেকে

চেলসি ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিলেকে
চেলসি ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিলেকে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।দশ মিনিটের মধ্যে চেলসিকে লিড এনে দেন কাই হাভার্টজ। আর এক ঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

মঙ্গলবার দিবাগত রাতে স্টামফোর্ড ব্রিজে শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে তারা। ফ্রান্সের ক্লাব লিলেকে হারিয়েছে ২-০ গোলে।

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে এটা চেলসির টানা পঞ্চম জয় এবং এবারও যথারীতি তারা কোনো গোল হজম করেনি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকলো ব্লুজরা। ফিরতি লেগে লিলের মাঠে অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন চেলসিই যে শেষ আটে যাবে সেটা নিশ্চিত করে বলা যায়।

ঘরের মাঠে শুরু থেকেই সুযোগ তৈরি করে চলছিল চেলসি। শুরুতেই দুইটি সুযোগ মিস করেন রোমেলু লুকাকুর পরিবর্তে একাদশে আসা হাভার্টজ। তবে ৮ মিনিটের মাথায় পাওয়া সুযোগটি আর মিস করেননি। এ সময় কর্নার পায় চেলসি। কর্নার থেকে আসা বল হাকিম জিয়েচ বক্সের মধ্যে পাঠান।সেখানে ছিলেন হাভার্টজ। তিনি হেডে বল জালে পাঠান।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিক। এ সময় মাঝ মাঠে বল দখলে নেন এন’গলো কান্তে। তিনি বল নিয়ে সামনে এগিয়ে যান। এরপর বাড়িয়ে দেন পুলিসিককে। তিনি লিলের গোলরক্ষক লিও জার্দিমকে বোনা বানিয়ে বল জালে জড়ান।বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি।

শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে এগিয়ে থেকে মাঠ ছাড়ে থমাস তুখোলের শিষ্যরা।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা