সর্বশেষ খবরঃ

চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার :: বরগুনায় তরমুজ চুরির অভিযোগে সাব্বির রিফাত নামে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ওই কিশোরের বাবা।

রোববার (২ এপ্রিল ) বরগুনার শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন, বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া গ্রামের আবদুল মোতালেব মিয়ার ছেলে সবুজ, সেকান্দার মুন্সির ছেলে মামুন ও সবুজের বাবা আবদুল মোতালেব।

মামলা সূত্রে জানা যায়, একই এলাকার আলম মিয়ার ছেলে গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়ির সামনে থেকে রিফাতকে ডেকে নিয়ে যায়। তরমুজ চুরির অপবাদ দিয়ে ওই তিন আসামি রিফাতকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করে। এরপর স্থানীয়দের সহায়তায় নির্যাতনকারীদের কাছ থেকে রিফাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা আলম মিয়া জানান, আমার ছেলেকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।তরমুজ চুরির অপবাদে সবুজের ঘরের বারান্দায় রিফাতের হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে সমস্ত শরীর জখম করে ওই তিন জন।

আমি ও আমার স্ত্রী আসামিদের হাত পা ধরলেও তারা নির্যাতন বন্ধ করেনি।এক পর্যায়ে আমার ছেলে জ্ঞান হারায়। এরপর স্থানীয়দের সহায়তায় আমার ছেলেকে সেখান থেকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করি।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন