সর্বশেষ খবরঃ

মুন্সীগঞ্জে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার :: মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান ( ৩৪ ) নামে এক যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ( ২৮ অক্টোবর ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক জানান, শনিবার রাতে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনের বিপরীত দিক থেকে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে আসে অন্তত ২০ থেকে ২৫ জন। এ সময় তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়।

এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে।পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।

এদিকে,দুর্বৃত্তরা মিনিবাসে থাকা আবু সুফিয়ান নামে এক যাত্রীকে বাস থেকে নামিয়ে মারধর করে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী