সর্বশেষ খবরঃ

বেনাপোলে ডিবির অভিযানে ২৭টি চোরাই মোবাইল উদ্ধারসহ গ্রেফতার-৪

বেনাপোলে ডিবির অভিযানে ২৭টি চোরাই মোবাইল উদ্ধারসহ গ্রেফতার-৪
বেনাপোলে ডিবির অভিযানে ২৭টি চোরাই মোবাইল উদ্ধারসহ গ্রেফতার-৪

যশোর প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলে যশোর জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিভিন্ন ব্রান্ডের ২৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারী চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ঝিকরগাছা থানাধীন কলাগাছি গ্রামের মোঃ আব্দুস সামাদের পুত্র মাসুদ রানা ওরফে মিঠু ( ৩১), বেনাপোল পোর্টথানাধীন কাগজপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে মোঃ রাশেদুজ্জামান ( ২৫), দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মোঃ সাগর হোসেন ( ২৭) ও ভবেরবেড় গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মোঃ ইব্রাহীম খলিল সানি (২৩ )।

গত শুক্রবার ( ১৭ মে )রাতে বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারের ২য় তলায় জি মার্ট নামের মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৭টি চোরাই মোবাইল ফোন উদ্বার পূর্বক জব্দসহ ঐ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এস আই সোলায়মান আক্কাস সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে ২৭টি চোরাই মোবাইল উদ্ধারসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। জব্দকৃত আলামতের বাজার মূল্যমান ৫ লাখ চল্লিশ হাজার টাকা।এ সংক্রান্তে মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় এজাহার দায়ের করেছেন বলে আরো জানা গেছে।

উল্লেখ্য ভারত সীমান্ত ঘেসা বেনাপোল সীমান্তে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা ভারত হতে চোরাই মোবাইল ফোন বাংলাদেশে এনে ও বাংলাদেশের চোরাই মোবাইল ফোন ভারতে পাঠিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।এ সমস্ত চোরাই মোবাইল ফোন কিনে ভোক্তা সাধারান প্রতিনিয়ত প্রতারিত ও প্রশাসিনক ঝামেলার সন্মুখীন হচ্ছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান