সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: চুয়াডাঙ্গায় সবজিবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন ।

শনিবার ( ২ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার সংলগ্ন মসজিদের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের মসজিদপাড়ার গোলাম রাসুলের ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। দুজনের মাঝে স্টিলের একটি মই ছিলো। ডিঙ্গেদহ বাজারের অদূরের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সবজিবোঝাই পিকআপের পেছনের বাম্পারে মইটি বেঁধে যায়।এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আশরাফুল ও চালক রাসেল ছিটকে সড়কের ওপর পড়েন। দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. হাসানুর রহমান হাসান বলেন, আশরাফুল মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। আহত রাসেল সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দিয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহাব্বুর রহমান কাজল বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন