সর্বশেষ খবরঃ

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক
চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। ডানপন্থী প্রতিদ্বন্দ্বি প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্টকে হারান তিনি। ভোট গ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টার মাথায় পরাজয় স্বীকার করে নিয়েছেন কাস্ট।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ। রাজনৈতিক দলের বাইরে থেকেই প্রেসিডেন্ট পদে লড়েছেন মূল দুই প্রতিদ্বন্দ্বি। এদের কেউ কখনোই সরকারে ছিলেন না।

গত কয়েক দশকের মধ্যে চিলিতে এবারই সবচেয়ে বেশি মেরুকরণের নির্বাচন হয়েছে। বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।গ্যাব্রিয়েল বোরিক এর বয়স মাত্র ৩৫ বছর। এই নির্বাচনে জিতে তিনি বিশ্বের অন্যতম তরুণ রাজনৈতিক নেতা বনে গেলেন।

ছাত্র বিক্ষোভের নেতা বোরিক চিলির অর্থনৈতিক বৈষম্য নিরসনে বেশ কিছু সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বি আইনশৃঙ্খলা, ট্যাক্স কমানো এবং সামাজিক ব্যয় বৃদ্ধির মতো কর্মসূচিতে জোর দেন।

এক টুইট বার্তায় জোসে অ্যান্তোনিও কাস্ট গ্যাব্রিয়েল বোরিককে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট এবং আমাদের শ্রদ্ধা এবং গঠণমূলক সহযোগিতার দাবিদার।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন