সর্বশেষ খবরঃ

বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার

বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার

ব্রাজিলকে হারালে অতি সহজেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূণ্য ড্র করে আর্জেন্টিনা। পয়েন্ট ভাগাভাগি করায় আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের এক ঘণ্টা পর শেষ হয় ইকুয়েডর ও চিলির ম্যাচ। ম্যাচে চিলি ০-২ গোলে হেরে যাওয়ায় বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার।

লাতিন অঞ্চলে ব্রাজিলের পর কাতার বিশ্বকাপের টিকিট পেল লিওনেল মেসিরা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ছিল একেবারেই ম্যাড়মেড়ে। দুই দলের ফুটবলাররা ফাউলের মিছিলে লেগে ছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৪২ ফাউল হয়েছে। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। অথচ কোনো দল একটি গোলও করতে পারেনি। ম্যাচ অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাই পর্বে ১৩টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিলের ১১ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে মাত্র ৮টিতে। ব্রাজিলের ড্র দুইটি। আর্জেন্টিনার পাঁচটি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেক্সা মিশনে সবার আগে টিকিট পেয়েছে। লিওনেল মেসিরাও সেই পথে এগিয়ে গেল।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন